অবশেষে জয়ের দেখা পেল আফগানিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় আফগানিস্তানের সুপার এইটে ওঠার সম্ভাবনা কমে গেছে আগেই। ক্ষীণ সেই সম্ভাবনা টিকিয়ে রাখতে নিজেদের ম্যাচে আজ জয় ভিন্ন কোনো উপায় ছিল না রশিদ-নবীদের। টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তেমনই আশা বাঁচিয়ে রাখা এক জয় পেয়েছে আফগানিস্তান। দিল্লিতে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে রশিদ খানের দল।
আফগানিস্তানের জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার।
টসে হেরে প্রথমে ব্যাট করে আরব আমিরাত করে ৯ উইকেটে ১৬০ রান। শোহাইব খান ৪৮ বলে ৬৮ এবং আলিশান শরাফু ৩১ বলে ৪০ রান করেন। তৃতীয় উইকেটে ৮৪ রান যোগ করেন দুজন।
আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। অধিনায়ক রশিদ নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। ১৫তম ওভারে মুহাম্মদ আরফানকে হিট উইকেট করে পাওয়া এই উইকেটটি তাঁর ৭০০তম। টি-টুয়েন্টিতে এমন কীর্তি আর কারও নেই।
১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান দ্বিতীয় বলেই হারায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তবে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও ওমরজাইয়ের দৃঢ়তায় জয় তুলতে বেগ হয়নি দলটির। জাদরান ৪১ বলে ৫৩ রান করে আউট হলেও ওমরজাই অপরাজিত থাকেন ২১ বলে ৪০ রানে। আরব আমিরাতকে হারানোর সুবাদে তিন ম্যাচ শেষে ‘ডি’ গ্রুপে আফগানিস্তানের পয়েন্ট ২। সমান ম্যাচে দুই পয়েন্ট আরব আমিরাতেরও। এ ছাড়া নিউজিল্যান্ড ৩ ম্যাচে ৪ এবং দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে।
দুটির বেশি দলের ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই বলে দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত হয়েছে আজই। আগামীকাল নিউজিল্যান্ড যদি কানাডাকে হারায়, তবে তারাও উঠে যাবে। বিদায় নিশ্চিত হয়ে যাবে আফগানিস্তান ও আরব আমিরাতের।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.