পবিত্র রমজান মাসে মেট্রোরেলে খাবার বা ইফতার নিয়ে ভ্রমণে বিধিনিষেধ জারি করা হয়েছে। অর্থাৎ ইফতারের সময় মেট্রোরেলে ইফতার সামগ্রী নেওয়া বা খাওয়া যাবে না।
সম্প্রতি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার নিমিত্ত প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলি পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/Entry ও Exit গেইটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া কোন অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোট্রেনের অভ্যন্তরে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলেও জানানো হয়েছে।এদিকে, পবিত্র রমজানের প্রথম দিন থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে বলে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে মেট্রোরেল বিশেষ সময়সূচিতে চলবে। তবে শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিন এবং শুক্রবার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টা এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.