হোম | সারাবাংলা
  • বিস্তারিত খবর

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাকিস্তানের সিনিয়র মন্ত্রী

/ ১৭ ঘন্টা আগে
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পাকিস্তানের সিনিয়র মন্ত্রী

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের সিনিয়র কেবিনেট মিনিস্টার আহসান ইকবাল। শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে আহসান ইকবাল লিখেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তার দলের নেত্রীও ছিলেন।

তিনি আরও লিখেছেন, গণতন্ত্র সুসংবদ্ধ করতে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তার ভূমিকা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে তার ছেলের গণতান্ত্রিক সাফল্যের মধ্য দিয়ে, যিনি জনগণের প্রতি আস্থা এবং তার দূরদর্শিতার প্রতিফলন অব্যাহত রেখেছেন।পাকিস্তানের সিনিয়র কেবিনেট মিনিস্টার লিখেছেন, বাংলাদেশ ও পাকিস্তান যৌথ আকাঙ্ক্ষা নিয়ে দুটি দেশ; ইতিহাস ও ভবিষ্যতের আশায় সংযুক্ত। আমরা অতীতকে সম্মানের সঙ্গে স্বীকার করি। বাণিজ্য, যুব, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফরে আসেন পাকিস্তানি এ মন্ত্রী।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked