হোম | শিক্ষা
  • বিস্তারিত খবর

তারেক রহমান প্রধানমন্ত্রী, ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ

/ ৯ ঘন্টা আগে
তারেক রহমান প্রধানমন্ত্রী, ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে এ ফুল বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মাহমুদ ইসলাম কাজল জানান, বিএনপি সরকার গঠন এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে নিজ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।মাহমুদ ইসলাম কাজল বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ছাত্রদলের রুবেল পারভেজ, জারিফ রহমান, শাকিকুল সাগর, তানভীর ইসলাম, চিন্ময় রায়, মাহফুজ আলী, মুগ্ধ ও মিরাজ প্রমুখ।

    3 Comments:

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

      1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

      Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked