জাতীয় সংসদ নির্বাচনে কিছু কিছু আসনে বিতর্কিত, অযোগ্য ও হাইব্রিড নেতাকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে চাপে পড়েছে বিএনপি। এ নিয়ে তৃণমূলে হতাশা আর ক্ষোভ ঝরছে। ভেতরে ভেতরে ক্ষোভ-দুঃখে ফুঁসছেন। এরই মধ্যে বিতর্কিত এক নেতার প্রার্থিতা স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি। অনেক আসনে প্রার্থিতা বদলের আন্দোলন এখনও চলছে। কোথাও সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটছে। এই ঘরোয়া দ্বন্দ্বের রাশ টানতে না পারলে অনেক আসন হাতছাড়া হতে পারে বলে শঙ্কা করছেন নেতাকর্মীরা।
যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে, এ তালিকা চূড়ান্ত নয়। দলের স্থায়ী কমিটি যদি মনে করে, পার্লামেন্টারি বোর্ডের কাছে প্রতীয়মান হয়– তারা কোনো আসনে প্রার্থী বদল করবে, সেটি নিঃসন্দেহে নিয়ম মেনে পরিবর্তন আসবে।
নেতাকর্মীরা বলছেন, এরই মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করলেও অনেক আসনে বিতর্কিত আর অযোগ্যরা রয়ে গেছেন। মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও সাংগঠনিক শাস্তির ভয়ে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছেন না। তবে এর মধ্যেও অন্তত ১০ জেলার প্রায় ২০টি আসনে প্রার্থী বদলের আন্দোলন চলছে।
এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করেই বলা হয়েছে, এটি সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় তেমন পরিবর্তন মনে করলে অবশ্যই সেটি করা হবে। আর বড় দল হিসেবে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছে। সবকিছু বিশ্লেষণ করেই এ তালিকা করা হয়েছে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.