হোম | সারাবাংলা
  • বিস্তারিত খবর

বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

মোঃ রাসেল খান / ৩ মাস আগে
বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন আর কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম তানজিন আহমেদ মিঠু। তিনি ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি। এ ঘটনায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকালে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ-৪ (গৌরীপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। মনোনয়ন বঞ্চিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরন।

 মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকে রেলপথ অবরোধ, সড়ক অবরোধ করে আগুন দেয়ার মত কর্মসূচি পালন করে আসছিলেন। রবিবার বিকালে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশ ছিল হোস্টেল মাঠে এবং একই সময়ে আহমেদ তায়েবুর রহমান হিরনের কর্মসূচি ছিল গৌরীপুর মধ্য বাজারে। একই সময়ে দুই পক্ষের সমাবেশে যাওয়ার পথে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষে জড়ায়। দুই গ্রুপের সংঘর্ষে মঞ্চ, চেয়ার মোটরসাইকেল ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এসময় ভাঙচুর করা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল বের করে মালামালে আগুন দেয়ার ঘটনা ঘটে। হিরনের সমর্থকদের দাবি তাদের অন্তত ৩০ জন এবং ইকবাল পক্ষের দাবি তাদের গ্রুপের ১০ জন আহত হয়েছে।


এদিকে, শনিবার রাতে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমর্থক ও জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে হামলা চালিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। এ ঘটনার পর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ টি রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. শামীম (২৯), মো. মামুন (২৫), মো. হাবিব (১৯) এবং আফাজ (২২)। তারা স্থানীয় কাউরাট এবং পূর্বদাপুনিয়া গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপুর অভিযোগ, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন। তার পক্ষে অবস্থান নেওয়ার কারণে মনোনয়ন বঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা আমার ব‍্যক্তিগত কার্যালয়ে শনিবার রাতে হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুরসহ ২ জনকে আহত করা হয়। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 


এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
বিএনপির মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, যে বা যারাই হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দেবাশীষ কর্মকার বলেন, দুই পক্ষের সংঘর্ষের সময় গৌরীপুরে বিএনপির দলীয় প্রার্থীর সমর্থক ও উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিন আহমেদ মিঠুকে হাসপাতালে নেয়া হরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। 

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked